সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: আক্তারুজ্জামান

০১ সেপ্টেম্বর, ২০২৬ গফরগাঁও, ময়মনসিংহ, পড়তে সময়: ৫ মিনিট

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছেন। সরকারের বয়স মাত্র ছয় মাস হলেও এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁও পৌরশহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাচ্চু এমপি বলেন, গফরগাঁও ও নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।

পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা এবং বৃক্ষরোপণ কর্মসূচিও চালু হয়েছে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন।

বিএনপি নেতা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন-সংগ্রাম করেছেন।

তার নেতৃত্বের আন্দোলনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের আন্দোলন থেকে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত গণতন্ত্রকামী প্রতিটি আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে।

তিনি বলেন, যখনই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখনই বিএনপি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

সভায় গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি সরদার মোহাম্মদ খুররম ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোক্তার হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

— আক্তারুজ্জামান বাচ্চু, এমপি
স্থান
গফরগাঁও, ময়মনসিংহ
তারিখ
০৫ এপ্রিল, ২০২৫
ধরন
স্থানীয় সংবাদ

আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার শক্তি।
আপনাদের সঙ্গে নিয়ে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট ময়মনসিংহ-১০ (গফরগাঁও,দক্ষিণ গফরগাঁও) গড়তে চাই।

Signature
আকতারুজ্জামান বাচ্চু, মাননীয় সংসদ সদস্য,
ময়মনসিংহ-১০ (গফরগাঁও,দক্ষিণ গফরগাঁও)