এমপির পক্ষ থেকে বার্তা

প্রিয় ময়মনসিংহ-১০ এর

সম্মানিত নাগরিকবৃন্দ,

আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আমার প্রাণের এলাকা। এই এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমাকে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, একসাথে কাজ করলে আমরা আমাদের এলাকা কে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য হবে —
  • মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা
  • আধুনিক অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন
  • কৃষি ও গ্রামীণ অর্থনীতির প্রসার
  • মাদক-মুক্ত, অপরাধমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন
  • নারী, যুব ও প্রবীণদের ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
  • সবার জন্য ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা

আসুন, আমরা সবাই মিলে ময়মনসিংহ-১০ কে একটি স্মার্ট, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলি।

Signature
Signature

আকতারুজ্জামান

মাননীয় সংসদ সদস্য
ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও)
ভিশন ও মিশন

উন্নয়নের অঙ্গীকার

গফরগাঁও-দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের জন্য একটি উন্নত, আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সমান ও টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।


অগ্রাধিকারসমূহ

  • আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা
  • শিক্ষার মানোন্নয়ন ও যুব উন্নয়ন
  • ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন
  • কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষকদের সহায়তা
  • ডিজিটাল সেবা ও প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ
  • সামাজিক স্থিতিশীলতা
  • কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক অগ্রগতি
  • আধুনিক যোগাযোগ ব্যবস্থা

নীতিমালা ও মূল্যবোধ

  • স্বচ্ছতা
  • জবাবদিহিতা
  • দায়িত্বশীলতা
  • সবার মতামতকে সম্মান
  • অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ
  • দীর্ঘমেয়াদি উন্নয়নে অঙ্গীকার
  • ন্যায় ও সমতা
  • সেবামূলক মানসিকতা

জনগনের সম্পৃক্ততা

  • জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া।
  • নিয়মিত গণসংযোগ নিশ্চিত করা।
  • জনগণের সমস্যার কথা শোনা।
  • উন্নয়নে জনগণের অংশগ্রহণ।
  • তরুণ ও নারীদের সম্পৃক্ত করা।
  • জনগণের উদ্যোগকে উৎসাহিত করা।
  • স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
  • সকল শ্রেণির মানুষের মতামত গ্রহণ করা।
রাজনৈতিক প্রতিশ্রুতি

আমাদের ৩১ দফা

জনগণের কল্যাণে আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ও সংস্কার পরিকল্পনা


জনগণের কথা, জনগণের সাথে

আমি বিশ্বাস করি, উন্নয়ন তখনই অর্থবহ যখন তা প্রতিটি ঘরে পৌঁছে যায়। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ আমাদের অগ্রাধিকার।

  • ✓ স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা
  • ✓ জনগণের মতামতকে মূল্যায়ন
  • ✓ একসাথে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রা
ভিডিও দেখুন ▶

৪৬১,২৬৬ জন

জনসংখ্যা

১৫ টি

ইউনিয়ন

১৩৯ টি

মৌজা

২১৪ টি

গ্রাম

নির্বাচনী তথ্য

নির্বাচনী এলাকা পরিচিতি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও, দক্ষিণ-গফরগাঁও) নির্বাচনী এলাকার সম্পূর্ণ পরিসংখ্যান


৩,৮২,৯৪৬ টি
মোট ভোটার সংখ্যা
২ টি
প্রধান নির্বাচনী এলাকা সমূহ
১৬ টি
পৌরসভা ও ইউনিয়ন সংখ্যা
১৮৫ টি
মোট ভোট কেন্দ্র সংখ্যা

এলাকা বিস্তারিত

সম্পূর্ণ পরিসংখ্যান ও তথ্য

পুরুষ ভোটার
২,০৯,১২০ জন (৫০.৩%)
মহিলা ভোটার
২,০০,২৪১ জন (৪৯.৭%)
হিজড়া ভোটার
৩ জন (0.0১%)
পৌরসভা
১ টি
ইউনিয়ন সমূহ
১৫ টি
ভোট কেন্দ্র
১৪২ টি
প্রধান নির্বাচনী এলাকা সমূহ:
গফরগাঁও দক্ষিণ গফরগাঁও গফরগাঁও পৌরসভা
পৌরসভা ও ইউনিয়ন সমূহ:
গফরগাঁও পৌরসভা রসুলপুর বারবাড়ীয়া চর আলগী সালটিয়া যশরা রাওনা মশাখালী গফরগাঁও পাঁচবাগ উস্থি লংগাইর পাইথল দত্তের বাজার নিগুয়ারী টাংগাবো
আমাদের লক্ষ্য

আমাদের প্রতিশ্রুতি


মানসম্মত শিক্ষা

সবার জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রতিটি শিশুর আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলা।

উন্নত স্বাস্থ্যসেবা

সবার জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলা।

মাদক-মুক্ত, অপরাধমুক্ত সমাজ

মাদক-মুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করে শান্তি, নিরাপত্তা ও নৈতিকতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

কর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ

যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী সমাজ গড়ে তোলা।

অর্থনীতি শক্তিশালীকরণ

স্থানীয় শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলা।

কৃষি ও স্থানীয় শিল্পের উন্নয়ন

আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষি ও স্থানীয় শিল্পের উন্নয়ন ঘটিয়ে কৃষক ও উদ্যোক্তাদের সমৃদ্ধি নিশ্চিত করা।

আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার শক্তি।
আপনাদের সঙ্গে নিয়ে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট ময়মনসিংহ-১০ (গফরগাঁও,দক্ষিণ গফরগাঁও) গড়তে চাই।

Signature
আকতারুজ্জামান বাচ্চু, মাননীয় সংসদ সদস্য,
ময়মনসিংহ-১০ (গফরগাঁও,দক্ষিণ গফরগাঁও)