সংবাদ

গফরগাঁওয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট কেন্দ্রে এজেন্টদের সাথে এমপির মতবিনিময়

০৫ জুলাই, ২০২৬ গফরগাঁও, ময়মনসিংহ পড়তে সময়: ৫ মিনিট

শনিবার সন্ধ্যায় ” দক্ষিণ গফরগাঁও ” উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাচন এজেন্টদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় নির্বাচন-পরবর্তী অভিজ্ঞতা, সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিত নির্বাচন এজেন্টদের সাথে খোলামেলা আলোচনা করা হয়।
নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালনকারী গফরগাঁও আসনের সকল নির্বাচন এজেন্টেদে প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এ সময় স্হানীয় সাংসদ বলেন, ‘জনগণের আস্থা, ঐক্য এবং তৃণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমই এ বিজয়ের মূল শক্তি।’ ভবিষ্যতেও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে গফরগাঁওয়ের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন কেন্দ্রের নির্বাচন এজেন্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

— আক্তারুজ্জামান বাচ্চু, এমপি
স্থান
গফরগাঁও, ময়মনসিংহ
তারিখ
০৫ এপ্রিল, ২০২৫
ধরন
স্থানীয় সংবাদ

আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার শক্তি।
আপনাদের সঙ্গে নিয়ে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট ময়মনসিংহ-১০ (গফরগাঁও,দক্ষিণ গফরগাঁও) গড়তে চাই।

Signature
আকতারুজ্জামান বাচ্চু, মাননীয় সংসদ সদস্য,
ময়মনসিংহ-১০ (গফরগাঁও,দক্ষিণ গফরগাঁও)